image/svg+xml
Login
  • বাংলা
  • English
  • প্রথম পাতা
  • বোঝাপড়া
      • Back
      • আমাদের কথা
      • মতামত
      • বিশেষজ্ঞর চোখে
      • অধিকার
  • যৌথতা
      • Back
      • প্রতিরোধ
      • সংহতি
  • সম্মেলন
      • Back
      • ঘোষণা
      • খসড়া কর্মসূচী
      • খসড়া গঠনতন্ত্র
  • গ্রাফ সম্পর্কে
      • Back
      • 'গ্রাফ' কেন
      • যোগাযোগ

গর্ভাবস্থায় কোভিড ভ্যাকসিন: অনৈতিক এবং বিপদজনক

লিখেছেন: গৌতম দাস

চিকিৎসকদের পেশাগত নৈতিকতার প্রথম আচরণবিধি, “প্রাইমাম নন নোসের” ( প্রথমত, কোনো ক্ষতি করো না) এই শপথ বাক্যটির সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে, গর্ভাবস্থায় কোভিড টিকাকরণের পক্ষাবলম্বী চিকিৎসকরা এমন একটি অনুশীলনের পক্ষে সওয়াল করছেন, যা শুধু অনৈতিক নয় ভবিষ্যতের কাছে এক অমার্জনীয় কীর্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বিস্তারিত পড়ুন...

আতঙ্কের চক্রান্ত নাকি চক্রান্তের আতঙ্ক! (১)

লিখেছেন: অরূপশঙ্কর মৈত্র

ঠিক কোন উপায়ে ক্ষমতা-র প্রয়োজন-কে শাসিতের নিজের প্রয়োজন হিসেবে প্রতিষ্ঠা করা যায়! ক্ষমতা-র তৈরি শাসনবিধিকে, স্বশাসিত অনুশাসন হিসেবে গ্রহণযোগ্য করে তোলা যায়! আতংক তৈরির চক্রান্ত-কে লুকিয়ে ফেলার সব থেকে ভালো উপায় হতে পারে, আতংকিত না হওয়ার যে কোন ভাষ্য-কে চক্রান্ত বলে দাগিয়ে দেওয়া।
(এই রচনাটি জুন ৫, ২০২১-এ ‘মেইনস্ট্রিম’ পত্রিকায় প্রকাশিত, কোবাড ঘান্দির প্রবন্ধ, ‘Origins of Corona and the Conspiracy Theorists’ -এর অনুসরণে লিখিত)

বিস্তারিত পড়ুন...

পাতা 3 এর 3

  • শুরু
  • পূর্ববর্তী
  • 1
  • 2
  • 3
  • পরবর্তী
  • শেষ

'গ্রাফ' সম্পর্কে

জনস্বাস্থ্যই এখন মানুষকে অবরুদ্ধ করার হাতিয়ার, আর তাই জনস্বাস্থ্যই জনমানুষের প্রতিবাদেরও হাতিয়ার।
জনস্বাস্থ্য বিষয়টি শুধুই সরকার এবং বিশেষজ্ঞদের বিষয় নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে জনগণ, তাঁদের জীবনযাপন, তাঁদের ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি জনস্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ। যথেষ্ট মুনাফা না হওয়ার সংকট থেকে পরিত্রাণ পেতে, বিশ্বের বৃহৎ পুঁজি জনস্বাস্থ্য-এর বিষয়টিকে আজকের দিনে অবলম্বন করেছে। তাই এটাকে শুধুই বিশেষজ্ঞদের বিষয় করে তোলার মধ্যে পুঁজির স্বার্থ আছে, জনমানুষের স্বার্থ নেই। তাই একটা জনস্বাস্থ্য সংগঠন তৈরি হতে গেলে, প্রথম থেকেই এর বিপরীতে জনগণের সংগঠন প্রয়োজন। যেখানে, বিশেষজ্ঞরাও জনগণের একাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সংগঠন বা স্বাস্থ্য সংক্রান্ত বিশেজ্ঞদের পেশাগত সমস্যা সমাধানের সংগঠন আর জনস্বাস্থ্য সংগঠন এক নয়। সমাজের বিভিন্ন স্তরে গ্রাফ এর প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে এই অবস্থান থেকেই।

আমাদের কথা

রাষ্ট্র, বৃহৎ ব্যবসায়ী, এবং অতিরাষ্ট্র (যেমন, জাতিসঙ্ঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইত্যাদি), যারা জনমানুষের মতামতের কোনও তোয়াক্কা করে না, তাঁদের সুখ দুঃখের কথা ভাবে না, তারা হঠাতই জনস্বাস্থ্য নিয়ে হয়ে ঊঠল উদ্বেলিত। এবং জনস্বাস্থ্যের অজুহাতে, জনমানুষের জীবনযাপনকে করল কারারুদ্ধ। জনস্বাস্থ্য কী, কিসে জনমানুষের উপকার, এই অবরুদ্ধ অবস্থা হোলো কিভাবে, কোন পথে, এবং এই অন্ধকার থেকে আলোয় উত্তরণের পথই বা কি, এরকম কিছু প্রশ্ন নিয়ে ‘গ্রাফ’-এর নিজস্ব বক্তব্য, বোঝাপড়া বা বোঝাপড়ায় পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে লেখালেখিগুলো আছে ‘আমাদের কথা’-তে।

মতামত

সাম্প্রতিক সংক্রমণকালে জনস্বাস্থ্য বিষয়ে তো বটেই, দুনিয়াজুড়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এর সঙ্গে সম্পর্কিত এবং আপাত-অসম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে কাজ করছেন। সেগুলো কিছু চিন্তার খোরাক-এর যোগান দিতে পারে। আমাদের চারপাশে ঘটে চলা ঘটনাগুলোর কার্য-কারণ সম্পর্কগুলো নিয়ে একটা বোঝাপড়া তৈরিতে সাহায্য করতে পারে এই অংশের লেখালেখিগুলো।

বিশেষজ্ঞের চোখে

কোভিড প্যানডেমিক বা জনস্বাস্থ্যের অন্যান্য বিষয় নিয়ে বিশেষজ্ঞদের দেখার ধরণটাই একটু আলাদা। তাঁদের বিশেষ জ্ঞান এবং প্রশিক্ষনের কারণেই। তাঁদের কথা তাঁদের নিজস্ব ঢঙে বলার জন্য রইল আমাদের এই পাতাটি।

অধিকার

পৃথিবীর বেশীরভাগ মানুষের জীবনের যাপনভূমিতে জনস্বাস্থ্য যতটা না স্বাস্থ্য এবং চিকিৎসা, তার থেকে বেশিই হয়ত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকারের বিষয়, যথাযথ স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা পাওয়ার অধিকারের বিষয়, স্বাস্থ্যের নানা রূপের অধিকারের বিষয়, চিকিৎসা পরিষেবা বেছে নেওয়ার অধিকারের বিষয়। আর এখন যা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি, চিকিৎসা না নেওয়ার অধিকারেরও বিষয়। এই সব কিছু এবং অন্যান্য অধিকারের বিষয় নিয়েই আমাদের পাতা অধিকার।

গণআন্দোলন

শুধু জনস্বাস্থ্য নিয়ে বক্তব্য জানিয়ে বা প্যানডেমিকের বিশ্লেষন করে গ্রাফ এর কাজ শেষ নয়। সচেতনতা প্রসারে এবং অধিকার রক্ষার যৌথ প্রয়াসে গ্রাফ ইতিমধ্যেই প্রয়াসী। তারই কিছু কথা এই পাতায়।

তথ্য ও পরিসংখ্যান

জনস্বাস্থ্য, বিশেষ করে কোভিড প্যানডেমিক সংক্রান্ত সরকারী তথ্য আমাদের লজ্জায় মাথা হেঁট করে দিয়েছে। তথ্য আহরণের বিজ্ঞানকে কালিমালিপ্ত করেছে। রাশিবিজ্ঞানকে কালিমালিপ্ত করেছে। মানুষকে করেছে শুধুই আতঙ্কিত। সেই কারণে, জনস্বাস্থ্য সম্পর্কিত বোঝাপড়ার রসদ হিসেবে, তথ্য ও পরিসংখ্যান নিয়ে আমরা হাজির হয়েছি স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে।

রসদ

দুনিয়া জুড়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগগুলো জনস্বাস্থ্য সম্পর্কে নিয়মিত চর্চা করছেন। ইতিহাস বেয়ে অর্জিত সমস্ত বৈজ্ঞানিক ধারণাকে নাকচ করে যে নতুন তত্ত্ব-কে বিজ্ঞানের নাম করে আতংক গেলানোর যে প্রক্রিয়া চলছে তার উল্টোদিকে, বিজ্ঞানের আসলে যা করা উচিৎ, সেই প্রশ্নগুলোও উঠছে। আমাদের তত্ত্বের পেছনে তথ্য এবং বিশেষজ্ঞদের বক্তব্যের সূত্রই আমাদের তত্ত্বের রসদ। সেই সমস্ত তথ্যসূত্রের রসদ এই পাতায়।

এই ওয়েবসাইটে প্রকাশিত 'গ্রাফ’-এর যে কোন লেখা যে কেউ, প্রয়োজন বুঝলে, অন্য যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। আমরা শুধু সেই ব্যবহারটা জানতে আগ্রহী।
যে লেখাগুলো গ্রাফ-এর নয়, কোন ব্যক্তির নামে প্রকাশিত, সেখানে, বক্তব্যটা একান্তই লেখকের নিজস্ব। আমরা সেই বক্তব্যটা চর্চার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে করেছি। এই লেখাগুলো আমরা লেখকের অনুমতিক্রমে প্রকাশ করি। সেগুলো অন্য কোথাও ব্যবহারের দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সমীচীন নয়।
আর এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোন লেখা সম্পর্কে প্রতিক্রিয়া আমরা স্বাগত জানাই। এ বিষয়ে আমাদের বক্তব্য শুধু এই যে প্রতিক্রিয়াটি লেখার বিষয়বস্তু কে ঘিরে হওয়াটাই কাম্য; প্রতিক্রিয়া যেন এমন হয় যে সমর্থনে বা বিরোধিতায়, নতুন কিছু বক্তব্য যোগ করা যায়। সমর্থন হোক বা বিরোধিতা, তার তথ্য এবং তত্ত্বের ভিত্তি যেন শক্ত হয়।

© 2026 Global Rational Alliance for Public Health
Developed by Argentum Web Solutions